নীলাব্জ চক্রবর্তী
নীলাব্জ চক্রবর্তী
Author / Editor : iPatrika Crawler
কাঠের দিন
ছবির নীচে
কাঁচের মাংস লোহার মাংস
লিখতে লিখতে
বোতামের উপনিবেশ
মানে
এই নির্লিপ্ত জলবায়ু
আমায় ভাবছে
ওই ডেলিভারেবল লিস্ট
আলো অবধি যে বাজার
আঙুল ও তামাশার মধ্যে
যে ব্যালেন্স
যে সামার ব্লুজ
খুলে
পড়ে যাচ্ছে একটা একটা কাঠের দিন…
একটি বর্ণান্ধ কবিতা
দাঁতের ভেতর চলে যাওয়া
সমস্ত টুকরো টুকরো অভ্যাস নিয়ে
যে ভাষা
আঙুল অবধি এই নির্মাণ এক ঘর
আকাশী বৃত্ত দেখতে দেখতে
কাঁচের সহজ মানে
জল খুলে
ছায়া খুলে
গভীর যত মোম
মাংসের ক্ষত হয়ে
একটি বর্ণান্ধ কবিতায়
কাগজের ওপর কাগজই ঝরে পড়ছে...
Review Comments
Social Media Comments