Patrika
a platform for little magazine
SignIn
মন তুই করলি একি ইতরপনা
Ebook Download
ARTICLE
|
০৫-১১-২০২২
|
Written By:
লালন ফকির
|
Magazine :
Dashboard
|
Words Count : ৩৯
|
Read
|
Reading Time : ০ Minutes
|
Ebook Download
|
Views: 1
|
Author:
লালন ফকির
:
Edit
মন তুই করলি একি ইতরপনা
মন তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশলো চোনা।।
শুদ্ধ রাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি
বলি মন তাই নিরবধি
বাগ মানে না।।
কী বৈদিকে ঘিরলো হৃদয়
হ’ল না সুরাগের উদয়
নয়ন থাকিতে সদাই
হ’লি কানা।।
বাপের ধন তোর খেল সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে
লালন বলে হিসাবকালে
যাবে জানা।।